1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় জাগোনারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিবেদক,

বরগুনাবেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।(৩০ জুন) পশ্চিম বরগুনা জাগোনারী ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান। জাগোনারীর নিবার্হী প্রধান হোসনে আরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাগোনারীর উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ। আগামী তিন বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।জানা যায়, জাগোনারী একটি সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন এবং নারী কেন্দ্রিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটির সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ এবং নেতৃত্বের মূল দায়িত্বে রয়েছেন নারীরা। নারীর অধিকার, ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই জাগোনারীর মূল দর্শন। সংগঠনটি উপকূলীয় বাংলাদেশের নারী, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা এবং মানবিক সহায়তা কার্যক্রমে গত ২৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।জাগোনারীর নির্বাহী প্রধান বলেন, সাধারণ পরিষদ ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্যই দীর্ঘদিনের সমাজকর্মী। তাঁরা তাঁদের জীবনের মূল্যবান সময় স্বেচ্ছাসেবী ভাবে উৎসর্গ করেছেন উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারী, শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, মানবিক সহায়তা এবং নারীর ক্ষমতায়নের জন্য। তাঁদের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং আত্মনিবেদনই জাগোনারীর সবচেয়ে বড় শক্তি।প্রধান অতিথি বলেন, জাগোনারী বিশ্বাস করে, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, নারীর নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ একটি শক্তিশালী ও টেকসই সংগঠন গড়ে তোলার ভিত্তি।প্রধান অতিথি নবনির্বাচিত নির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি জাগোনারী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনেও নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি সমতাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।সভায় আগামী তিন বছরের জন্য নতুন ৭ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচিত হয়। অ্যাড. সেলিনা আক্তার, সভাপতি, ফেরদৌসি অনু সহ-সভাপতি, হোসনে আরা হাসি সাধারণ সম্পাদক, শামিমা নাসরিন সহসাধারণ সম্পাদক, অ্যাড. নারগীস পারভীন সুরমা কোষাধ্যক্ষ, মাকসুদা বেগম ছবি নির্বাহী সদস্য ওশাহানাজ নির্বাহী সদস্য।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অ্যাড. রনজুয়ারা সিপু।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...