1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম | জহিরুল ইসলামপরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে লিফলেট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষরোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস. এম. লিয়াকত হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, “সরকার ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। এই ধারা অব্যাহত থাকলে দেশ আরও সবুজ হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা অনেক সহজ হবে।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস. এম. আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি স. ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো. আব্দুল মোমেন, মো. মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।আলোচনা শেষে প্রধান অতিথি সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির ১০টি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...