1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে ‘গোপাল ভাঁড়’ মিষ্টির শোরুম উদ্বোধন

  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মো. সফর মিয়া নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের লঞ্চঘাট এলাকায় ‘গোপাল ভাঁড়’ নামে একটি আধুনিক মিষ্টির শোরুমের উদ্বোধন হয়েছে। শনিবার(৩ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।শোরুমটির স্বত্বাধিকারী সুখেন বিশ্বাস জানান, নবীনগরবাসীর কাছে খাঁটি, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক পরিবেশ ও নান্দনিক সাজসজ্জার পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে তিনি জানান।উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষার নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী বলদা রমজান, আইয়ুব আলি, পোড়া কামাল ও মাসুম খানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে শোরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনয়শিল্পীদের দেখতে ভিড় করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।লঞ্চঘাটের মতো ব্যস্ত এলাকায় নতুন এই মিষ্টির শোরুম চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, মানসম্মত পণ্য ও ভালো সেবার মাধ্যমে ‘গোপাল ভাঁড়’ অল্প সময়েই নবীনগরবাসীর আস্থা অর্জন করবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...