1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জাইকার সাথে অংশীদারিত্ব আরও জোরদারে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর

  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকাজাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক নানা খাতে জাইকার অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে বাংলাদেশ ও জাইকার মধ্যকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে টেকসই নগর উন্নয়ন, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে জাইকার দীর্ঘ অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাইকার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করবে। একই সঙ্গে এটি স্থানীয় সরকার খাতসহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন সহযোগিতার দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...