1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতার পরও মেলেনি সেতু: খোয়াই নদীর সাজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগচুনারুঘাট

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি।।

স্বাধীনতার পর কেটে গেছে দীর্ঘ পাঁচটি দশক। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় বড় উন্নয়ন হলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ১ নং ও ৪ নং ওয়ার্ডবাসীর ভাগ্যে জোটেনি একটি স্থায়ী সেতু। খোয়াই নদীর ওপর ‘সাজ্জার গুদারা’ নামক স্থানে একটি ব্রিজের অভাবে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন আসলেই রাজনৈতিক দলের নেতারা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না। নেতারা ভোটের পর আর কোনো খোঁজখবরও রাখেন না। ফলে স্বাধীনতার পর থেকে শুধু আশ্বাসের বাণী শুনেই দিন কাটছে ভুক্তভোগী এলাকাবাসীর।সরেজমিনে দেখা যায়, ১ নং গাজীপুর ইউনিয়নের ১ নং ও ৪ নং ওয়ার্ডের মানুষকে দৈনন্দিন প্রয়োজনে খোয়াই নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষাকালে নদীর স্রোত ও পানির তীব্রতা বাড়লে ডিঙ্গি নৌকায় যাতায়াত করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ পারাপার হচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।১ নং ওয়ার্ডের ক্ষুব্ধ কয়েকজন বাসিন্দা জানান, “নির্বাচন আসলে নেতারা বড় বড় বক্তব্য দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের যাতায়াত করতে প্রচন্ড কষ্ট হয়। বর্ষাকালে ছোট নৌকা দিয়ে নদী পার হওয়া যে কতটা ভীতিপ্রদ, তা শুধু আমরাই জানি। আমাদের এই কষ্ট দেখার যেন কেউ নেই।”এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, আর কোনো ফাঁকা আশ্বাস নয়, অবিলম্বে এই দুর্ভোগের স্থায়ী সমাধান প্রয়োজন। খোয়াই নদীর ওপর ‘সাজ্জার গুদারা’ পয়েন্টে দ্রুত একটি সেতু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন অচিরেই এখানে সেতু নির্মাণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...