1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় কম্পিউটার শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসপাতালের কর্মচারি গ্রেফতার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

বরগুনায় এক কম্পিউটার শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: এনামুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। কবির বরগুনা সদর হাসপাতালের এমটিইপিআই বিভাগে কর্মরত। আহত ভুক্তভোগী বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী (১৬) বরিশালের বাকেরগঞ্জ গার্লস স্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রায় এক মাস আগে সে বরগুনা পৌরসভার সিরাজউদ্দীন সড়কে অবস্থিত মো: এনামুল কবির পরিচালিত ‘ক্লাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে’ ভর্তি হন।প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই কবির শিক্ষার্থীর প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে থাকেন। কম্পিউটার শেখানোর অজুহাতে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ভাবে ভুক্তভোগীর শরীর স্পর্শ করতেন। গত ৭ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে নিত্যদিনের মত ভুক্তভোগী প্রশিক্ষণ কেন্দ্রে আসে। ওই সময় সেখানে আরও দুইজন শিক্ষার্থী ছিল। এক পর্যায়ে অন্য শিক্ষার্থীরা চলে গেলে কবির ভুক্তভোগীকে একটি কাজ শেষ করার কথা বলে কক্ষে রাখেন। পরে সুযোগ পেয়ে কম্পিউটার শেখানোর অজুহাতে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।ভুক্তভোগী বাধা দিয়ে চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ডান হাতের কবজি ও বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে। পরে প্রাণে বাঁচতে তিনি অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন।ভুক্তভোগীকে নিয়ে তার পরিবার বরগুনা সদর থানায় গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এনামুল কবিরকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ব্যাপরে বরগুনা সদর হাসপাতালেরতত্ত্বাবধায়ক ডা: রেজানুর আলম বৃহস্পতিবার বলেন, এমন একটি ঘটনা আমি সামাজিক যোগাযোগ ফেইসবুকে দেখেছি। একজন সরকারী কর্মচারী এমন ঘটনার সঙ্গে জড়িত হওয়া ঠিক নয়। তার কর্মস্থলে অনুপস্থিত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী ও তার মা থানায় এসে অভিযোগ করলে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনামুল কবিরকে আটক করে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...