1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চেকপোস্টে চাঁদাবাজি, আলোচনায় আ.লীগ নেতা নাসির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের দাবি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (সিলেট):

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার পরিষদ গেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে বালু ও পাথরবাহী যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি পুলিশ চেকপোস্ট এলাকায় দায়িত্বরত এক সাব-ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে নগদ টাকা দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে ভিডিওটির সত্যতা এবং এর প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত নাসির উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু ও পাথর বহনকারী প্রতিটি ট্রাক থেকে ৫০০ টাকা করে আদায় করেন। তাদের দাবি, এই অর্থ দেওয়ার পরই গাড়িগুলো পুলিশ চেকপোস্ট অতিক্রম করতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার এই গুরুত্বপূর্ণ চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি বালু ও পাথরবাহী ট্রাক চলাচল করে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি গাড়ি থেকে ৫০০ টাকা করে আদায় করা হলে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লেনদেন হয়।

এলাকাবাসীর ভাষ্য, অনেকেই বিষয়টি জানলেও প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। কারণ, প্রতিবাদ করলে তাদের যানবাহন আটকে দেওয়া হতে পারে, এবং পরতে পারে জেল জরিমানার মুখে কিংবা জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করেন।

স্থানীয়দের দাবি, কোম্পানীগঞ্জের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাথর ও বালু ব্যবসার ওপর নির্ভরশীল। বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেকেই জীবিকার তাগিদে এই পেশায় যুক্ত হয়েছেন। ফলে চেকপোস্টে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হওয়ায় তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।

অভিযোগ রয়েছে, পুলিশ চেকপোস্টের সামনে প্রায়ই বালু ও পাথরবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। চালকদের অভিযোগ, সংকেত না পাওয়া পর্যন্ত গাড়ি এগোতে পারে না। এই সুযোগে একটি চক্র প্রতিটি গাড়ির কাছে গিয়ে ৫০০ টাকা দাবি করে। টাকা পরিশোধের পরই গাড়ি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন কয়েকজন চালক ও স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে অভিযোগ মিথ্যা হলে সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া দরকার।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পুলিশের সাব-ইন্সপেক্টর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযোগে নাম আসা নাসির উদ্দিনের মন্তব্যও সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ভাইরাল ভিডিওর প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে।

(বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটির সত্যতা এবং অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সাপেক্ষে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...