1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আটপাড়ার কৃতি সন্তান মোতাহার হোসেন বাবু

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃতি সন্তান মোতাহার হোসেন বাবু ঢাকা মহানগর পশ্চিম শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত বর্ধিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ শাখার বর্ধিত কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (নাছির)-এর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।ঘোষিত কমিটিতে মো. রবিন খানকে সভাপতি এবং আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ১ নম্বর স্বরমুশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোতাহার হোসেন বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়।নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই আটপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোতাহার হোসেন বাবু বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন, ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মোতাহার হোসেন বাবুর নেতৃত্বে আটপাড়া উপজেলা ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...