1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চেকপোস্টে চাঁদাবাজির অভিযোগের ভিডিও ভাইরাল, কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার পরিষদ গেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে বালু ও পাথরবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁর প্রত্যাহারের কারণ সম্পর্কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি।ভাইরাল ভিডিওতে পুলিশ চেকপোস্ট এলাকায় এক ব্যক্তিকে দায়িত্বরত এক সাব-ইন্সপেক্টরের সঙ্গে কথা বলতে এবং পরে টাকা দিতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা ও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।স্থানীয়দের অভিযোগ, সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত নাসির উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু ও পাথরবাহী প্রতিটি ট্রাক থেকে ৫০০ টাকা করে আদায় করেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর ও নাসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে ভিডিও ভাইরাল ও সংবাদ প্রকাশের পর ওসি শফিকুল ইসলাম খানের প্রত্যাহারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ভাইরাল ভিডিও ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভরশীল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...