1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জাতিসংঘের এনজিও ব্রাঞ্চে তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)’-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি চিফ রিপোর্টার রোকনউদ্দিনজাতিসংঘের এনজিও ব্রাঞ্চে তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেট্রো লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রোকন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. ইব্রাহিম ইমন, উপদেষ্টা আলী আকতার, সহ-সভাপতি মো. মাসুদ ইসলাম, সহ-সভাপতি মো. সোহেল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাসেল সাদমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামিল হাসান, অর্থ সম্পাদক সুজন দেব নাথ জয় এবং বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা।সভায় গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম, মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা, সামাজিক সচেতনতামূলক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে সংগঠনের অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে ভবিষ্যতে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বক্তারা বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন, আইনের শাসন প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে আসুফ নিরলসভাবে কাজ করে যাবে।সভায় উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ, সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠা এবং দেশের সর্বস্তরে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...