1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান পেল সম্মাননা

  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

“তরুণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান বলেন, জনসংখ্যা কোনো বোঝা নয়; সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলে এই জনসংখ্যাই দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।সভাপতির বক্তব্যে উপপরিচালক নাজমুল হাসান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ শুধু পরিবার নিয়ন্ত্রণে নয়, নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত সবাই সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনকল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...