1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রবের সঙ্গে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মাগরিবের নামাজের পর চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন নবাগত ওসি মো. আবদুর রব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি মো. আলী হোসেন ও কবির আহমেদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক সহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহাম্মদ, প্রচার সম্পাদক ফয়সাল আহম্মদ এবং কার্যনির্বাহী সদস্য সাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল আজিম, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সদস্য ফয়েজ আহমেদ, আইউব খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকলে সমাজের বিভিন্ন সমস্যা দ্রুত তুলে ধরা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভাপতি আবদুন নুর বলেন, সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের মূল লক্ষ্য জনস্বার্থ রক্ষা। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

নবাগত ওসি মো. আবদুর রব বলেন, চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
তিনি আরও বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের প্রতিপক্ষ নয়; বরং জনস্বার্থে কাজ করা অংশীদার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা চন্দ্রগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...