1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বন্যার্ত মানুষের পাশে আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ), বোয়ালখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: রোকনউদ্দিনজাতিসংঘ এনজিও ব্রাঞ্চ তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর, পশ্চিম গোমদন্ডী ও বানু মেম্বার টেকসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী প্রায় ২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার (বিরিয়ানি, চিকেন ও ডিম) এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় বন্যার্ত মানুষের জন্য প্রত্যেক পরিবারের মাঝে **খাবার স্যালাইন, নাপা প্যারাসিটামল ও ডায়রিয়ার ওষুধ (Flazil)**সহ জরুরি চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেহেদী হাসান ফারুক মহোদয়ের পরামর্শ ও সহযোগিতায় অধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।আসুফ কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক মোঃ রোকন উদ্দিনের নেতৃত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা আলী আকতার সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেনচট্টগ্রাম বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক সুজন দেব নাথ জয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বোয়ালখালী উপজেলা টিমের টিম লিডার মেহেদী হাসান, ডেপুটি টিম লিডার-১ মোহাম্মদ হাসান, আসুফের সাংগঠনিক, প্রশাসনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান রাফিউল করিম রাফি।এছাড়াও উপস্থিত ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রায়হানুল কালাম, বোয়ালখালী ঘাসফুল মুক্তদলের সদস্য সামিউল সামিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।বন্যার এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসুফের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষা ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...