1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি: সালমা আক্তারসামাজিক অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ কমিউনিটি পুলিশিং সভা। সভায় পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করতে হবে।এসময় সাধারণ মানুষকে সচেতন করা, অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং নিজ নিজ এলাকায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।সভায় উপস্থিত সবাই অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...