1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃমারুফ হোসেনঃ

বরিশালের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করার পর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে রাজশাহীর কাইসাডাঙ্গা এলাকার বাসিন্দা মহাব্বত আলীর ছেলে শাতিল আলীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু কিছুদিন পর ওই তরুণী জানতে পারেন, তার স্বামী শাতিল আলী মাদকাসক্ত। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন।

এ অবস্থায় মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তার মা রাজশাহীতে গিয়ে মেয়েকে নিয়ে আসার চেষ্টা করলে, অভিযোগ অনুযায়ী শাতিল আলী, তার বাবা মহাব্বত আলী এবং পরিবারের অন্যান্য সদস্য একত্রিত হয়ে ওই নারীর ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজশাহী কাইসাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে কাইসাডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানা যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...