1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের

  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান
জামালপুর জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভায় জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুরুতেই পূর্ববর্তী কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের আলোকে জুন-২০২৬ মাসের কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন জনাব আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব এম. এ. ফয়সাল ও জনাব মোঃ মাকসুদুল হাসান, মেডিক্যাল অফিসার ডা. রেহেনা জান্নাতসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা।
মাসিক এ কল্যাণ সভার মাধ্যমে জামালপুর জেলা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনসেবায় আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...