1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঈদগাঁওয়ের আলোচিত সেলিম বাবু হত্যা মামলায় ইউপি সদস্যসহ তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন,কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহুল আলোচিত সেলিম বাবু হত্যা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য নুর মোহাম্মদসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২২ জুলাই) হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিন আসামি কক্সবাজার জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন— ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর নাপিতখালীর ইউপি সদস্য নুর মোহাম্মদ (৫৭), একই এলাকার মোবারক (৩৫) ও তার ভাই রমিজ আহমদ (৩৮)। এর আগে মামলার ২ নম্বর আসামি ও প্রধান আসামির ছেলে আতাউল্লাহ (৩১) গ্রেপ্তার হন।নিহতের মামা লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক কান্তি আদালত কর্তৃক আসামীদের জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ এপ্রিল গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২) ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নিয়ে ঘের মালিকপক্ষ রাতভর নির্মম নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৮ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।আলোচিত এই হত্যা মামলায় আদালতের সর্বশেষ এ আদেশ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...