1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানবিক সাহায্যের আবেদন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ট্রান্সপ্লান্টেরজন্যসাহায্যের_আবেদন

আসসালামু আলাইকুম।
আমি সাহিদা। এসএসসি ২০০৮ এবং এইচএসসি ২০১০ ব্যাচ। তোমাদের অনেকেই আমাকে চেনো, আবার অনেকেই হয়তো চেনো না।


আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জগন্নাথপুর গ্রামে। বাবা মারা গেছেন ২০০৭ সালে, আর ২০২৪ সালে হারিয়েছি আমার মাকেও। আপন বলতে এখন আর কোনো ভাই-বোন নেই।
আমার একটি ৮ বছরের মেয়ে আছে। সে-ই আমার পৃথিবী, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তাকে নিয়েই ছিল আমার হাজারো স্বপ্ন, হাজারো আশা।
কিন্তু হঠাৎ একদিন আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে আইসিইউতে নিতে হয়। তখনই জানতে পারি, আমার দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এরপর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছি।
ডাক্তারদের ভাষায়, আমার একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে ফুলে গেছে, আর অন্য কিডনিটিতে এত বেশি পাথর জমেছে যে সেটিও প্রায় পাথরে পরিণত হয়েছে। আমার ক্রিয়েটিনিন ১৬, eGFR মাত্র ২। এখন নিয়মিত সপ্তাহে ৩টা ডায়ালাইসিস চলছে। ডাক্তাররা বলেছেন, যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।
কিন্তু বাস্তবতা খুব কঠিন। কিডনি ট্রান্সপ্লান্ট এবং পরবর্তী চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ইতোমধ্যে চিকিৎসা করাতে করাতে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি।
আমি কারো কাছে হাত পাততে চাইনি কখনো। কিন্তু আজ আমার ৮ বছরের মেয়েটার মুখের দিকে তাকিয়ে, একজন অসহায় মা হিসেবে সবার কাছে দোয়া ও সহযোগিতার আবেদন জানাচ্ছি।
আমি বাঁচতে চাই… নিজের জন্য নয়, আমার ছোট্ট মেয়েটার জন্য। যে প্রতিদিন আমার পাশে বসে বলে, “মা, তুমি ভালো হয়ে যাবে তো?”
ওর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুকটা ভেঙে যায়…
জীবন-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। হয়তো আপনাদের আন্তরিক দোয়া আর সামান্য সহযোগিতাই আমাকে নতুন করে বাঁচার আশা দেখাতে পারে।

📱 বিকাশ (পার্সোনাল) 01949-528545
📱 নগদ (পার্সোনাল) 01949-528545
📱 রকেট (পার্সোনাল) 01949-5285458

🏦 ব্যাংক ট্রান্সফার
Bank: Dutch-Bangla Bank PLC.
Branch: Rajabari Sub Branch, Turag, Dhaka
Account Name: MST. SHAHIDA AKHTER
Account No.: 2871580491002
Routing No.: 090261512

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...