1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাসেল হাওয়াদার
ঢাকা জেলার আশুলিয়া থানার  জিরাবোহস্ত আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৭ সাল মেয়াদের কমিটি গঠন, সদস্য পরিচিতি এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়া সম্ভব হবে।” তিনি আরও বলেন, “পেশাগত দক্ষতা, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সাংবাদিকতার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি, আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আসকর আলী দেওয়ান, হাজী নুরুল ইসলাম এবং মো. রুহুল আমিন। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, পেশাগত দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী। তিনি এ সময় বলেন  আমরা এ এলাকার  সাংবাদিকদের পেশাগতমান বৃদ্ধির চেষ্টা করছি। অনুষ্ঠান  সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন রাজু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. কালাম দেওয়ান,মো: সাব্বির দেওয়ান,মো. রনি দেওয়ান, মো. খোরশেদ আলম, ডা. জহিরুল ইসলাম, মো. রাজু আহমেদ, মো. প্রিন্স দেওয়ান, মো. সাব্বির দেওয়ান, মো. তানভির ইসলাম শান্ত, মো. জাকির ইসলাম, হাফেজ মো. রবিউস ছানি এবং হাফেজ মো. শোয়াইব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা বোরহান মাহমুদ, যিনি দেওয়ান বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন।অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের ঐক্যবদ্ধ ও কল্যাণমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি আশুলিয়া এক্য সেন্ট্রাল প্রেস ক্লাব যেন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...