1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ও আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহ-সভাপতি, প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং বর্ষীয়ান সাংবাদিক প্রয়াত আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর এবং যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এহসান আল-কুতুবী।সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম. এ. আজিজ রাসেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, “প্রয়াত ছৈয়দ উল্লাহ আজাদ ও আতাহার ইকবাল ছিলেন সাংবাদিকতার আদর্শ, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের কর্মময় জীবন, নৈতিকতা এবং গণমাধ্যমে অসামান্য অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”বক্তারা দুই প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক, নয়া দিগন্তের কক্সবাজার প্রতিনিধি মীর অনির, সাংবাদিক সংসদ কক্সবাজারের অর্থ সম্পাদক মো. আমিনুল কবির, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সরওয়ার সাকিব, রিয়াজ উদ্দীন রিয়াদ, আরিফ উল কবির, গ্রীন টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ, অন্তর দে বিশাল, জয় বৈদ্য, মোহাম্মদ ফরিদ, মাহাবুব সিফাত, মুহাম্মদউল্লাহ, জালাল উদ্দিন, নাবিল, আকমানসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।আলোচনা সভা শেষে প্রয়াত দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...