1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদীমুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট কমিটির যুগ্ম আহবায়ক হলেন কোম্পানীগঞ্জের

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. আব্দুর রব স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের পরিচিত মুখ,আদর্শের লড়াইয়ে নীতির সপক্ষে অবিরাম যোদ্ধা মো. আব্দুর রব। তিনি রাজনৈতিক মহলে ধাপেধাপে ধারাবাহিকতায় বিগত সময়ে বিএনপির দুর্দিনের কর্মী হিসেবে দলের ক্রান্তিলগ্নে নিরলসভাবে কাজ করে তারই প্রমাণ রেখেছেন। মো. আব্দুর রব, কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক,এছাড়াও বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ২৩ জুলাই ৫১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. আব্দুর রব কে যুগ্ম আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য-যে নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট ওয়াহিদুর রহমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে মো. আব্দুর রব ও রয়েছেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা কমিটির যুগ্ম আহবায়ক পদে মনোনীত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবংবর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মো. আব্দুর রব বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদীমুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ পরামর্শে চেষ্টা করবো দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ বিনির্মানে কাজ করতে এজন্যসকলের সহযোগিতা কামনা করি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...