1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫০০টি দুর্গত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) দুপুরে উপজেলা মিলনায়তনে (অডিটোরিয়াম) এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নিজাম উদ্দিন বাবু-র সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, শফিউল আলম, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা শাখা।সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি, ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। সেলিম উদ্দিন বাহারী, কৃষি বিষয়ক সহ-সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি ও সদস্য, বাঘাইছড়ি উপজেলা বিএনপি।

​অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫৫০-৬০০ জন সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যা দুর্গত প্রতিটি পরিবারের হাতে ৭ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ১ সেট প্যাকেজ (চাল, ডাল, তেল ইত্যাদি), ১টি ত্রিপল (অস্থায়ী আশ্রয়ের জন্য), এবং ১ সেট ডিগনিটি কিট (স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী) তুলে দেওয়া হয়।

​ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন,যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। বাঘাইছড়ির সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে এই সহায়তা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...