1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জের শিবালয়েরাষ্ট্রনায়ক তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট)২০২৬ তারিখে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের উদ্যোগে ও নির্দেশনায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি উথলী ক্লাব মাঠ প্রাঙ্গনে পালিত হয়।
কর্মসূচির শুরুতে শিবালয় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি মতিউর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাবেক কৃষক বিষয়ক সম্পাদক আবু সাইদ, উথুলি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, উথুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সদস্য আব্দুর কাদের, উথুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আব্দুল ছালাম, থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান , উথুলি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিন, উথুলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ মাছুদুর রহমান এবং উথুলি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নিরমল রাজবংশীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...