1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) জেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মামনুন আহমেদ অনীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন জিকু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী মনজুর আলম। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী দারুচ্ছালাম উপস্থিত ছিলেন।ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিম, ফিল্ড সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ এবং মাওলানা শফি উল্লাহ জিহাদীসহ অন্যান্য বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে মামনুন আহমেদ অনীক বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা যে মহান উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন, সেই চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা মডেল মসজিদে পবিত্র খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল মতিন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...