1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মো: আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য জননেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (এমপি)।চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে যায়। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক।তিনি আরও বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমি আন্তরিক।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও প্রশাসন সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করতে আগ্রহী।সভাপতির বক্তব্যে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের উন্নয়নের অন্যতম ভিত্তি।চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে উন্নতমানের ফার্নিচার, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় অফিস সরঞ্জাম প্রদানে মাননীয় মন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...