1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে  জুলাই গণঅভ্যুত্থান দিবস’২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের গণআন্দোলনের ইতিহাস তুলে ধরে আলোচনা বক্তব্য রাখেন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামাত ইসলামের মধুখালী উপজেলা আমির মওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন,মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আবেদিন,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত শরৎ, এনসিপির মধুখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব কাজী জহিরুল ইসলাম মানিক,   জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি রিফাত তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।বক্তারা তাদের বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...