1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি নেতৃত্বের দৌড়ে শীর্ষে ‘তারেক রহমানের কামান’ খ্যাত আমান চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা নবীনগরের বাঙ্গরা বাজারে একপক্ষের স্থাপনা উচ্ছেদ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের মতবিনিময় সভা ইসলামাবাদ-ইসলামপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’-এর উদ্বোধন “নারীরা পিছিয়ে থাকবে না—প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ স্মৃতির পাতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রিয় শিক্ষক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি এক ছাত্রের অকৃত্রিম শ্রদ্ধা

গৃহকর্মী গ্রেফতার, জানা গেল মা-মেয়েকে হত্যার কারণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে, তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল এবং সেই ক্ষোভে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিজা বিনতে আজিজ (১৫) ছুরিকাঘাতে নিহত হন। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং তাঁর মেয়ে নাফিজার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। লায়লা আফরোজ তাঁকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করে।

মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা ড্রয়িংরুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে গৃহকর্মী আয়েশা তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সে স্কুলড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...