1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাটুরিয়ায় স্ত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের বিরুদ্ধে ফসলি জমি ধ্বংসের অভিযোগ।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

কোম্পানিগঞ্জ প্রতিনিধি ।
সালাউদ্দিন রানা।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষমতার অপব্যবহার ও জোরপূর্বক কৃষি জমি নষ্ট করার এক গুরুতর অভিযোগ উঠেছে। চলাচলের পুরাতন রাস্তা থাকা সত্ত্বেও নিরীহ এক কৃষকের ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি লণ্ডভণ্ড করে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে খোদ কোম্পানীগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমানের বিরুদ্ধে।


ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজনগর এলাকায়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামানের বাগান বাড়ির পূর্ব পাশ দিয়ে চলাচলের জন্য দীর্ঘদিনের একটি পুরাতন রাস্তা বিদ্যমান। অভিযোগ রয়েছে, থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান সেই পুরাতন রাস্তাটি উপেক্ষা করে সম্পূর্ণ জোরে পূর্বক ভুক্তভোগী নুরুজ্জামানের মালিকানাধীন ৭৭ ও ৭৯ নং দাগের ফসলি জমিতে এক্সভেটর (মাটি কাটার যন্ত্র) লাগিয়ে মাটি কাটা শুরু করেন। এতে ওই কৃষকের ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।


জমির মালিক মো. নুরুজ্জামান জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষায় অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জামায়াত নেতা ফয়জুর রহমান ও তার অনুসারীরা। এসময় তারা নুরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সামাজিকভাবে হেয় করতে তাকে ‘ডেভিল’ আখ্যা দেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়। প্রভাবশালী এই নেতার রোষানলে পড়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ভুক্তভোগী কৃষক।


সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাবেক মেম্বার আব্দুল মতিনের সময়ে করে দেওয়া রাস্তাটি পাশেই পড়ে আছে। অথচ সেই পুরাতন রাস্তা ব্যবহার না করে ক্ষমতার প্রভাবে নুরুজ্জামানের ব্যক্তিগত কৃষি জমির ওপর দিয়ে এক্সভেটর চালিয়ে মাটি কেটে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।


এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী ইয়াছিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে আগে থেকেই চলাচলের জন্য পুরাতন রাস্তা ছিল। কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে হঠাৎ করে নুরুজ্জামানের ব্যক্তিগত জমির ওপর দিয়ে নতুন রাস্তা করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।”


ভুক্তভোগী নুরুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমার কৃষি জমি নষ্ট করে এবং আগের রাস্তা বাদ দিয়ে গায়ের জোরে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। বাধা দিলে উল্টো আমাকেই এলাকা ছাড়া করার ও মামলার হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমার জান-মালের নিরাপত্তা চাই।”


এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জামাতের আমির ফয়জুর রহমানের সথে যোগাযোগ করলে,তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননী।


এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, “অফিসিয়ালি আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি আমি মৌখিকভাবে কিছুটা শুনেছি। আমরা এ ব্যাপারে আমাদের নিকট অভিযোগ আসলে আমরা পদক্ষেপ নিবো এরপরো আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...