1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমাবেশ

  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মো. সফর মিয়া,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নবীনগর পৌরসভার জল্লা মেয়র মার্কেট এলাকার থ্রি স্টার হোটেলে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম নজু বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিগত নির্বাচনগুলোতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভোটের নামে হয়েছে প্রহসন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে হাত পাখার বিজয় নিশ্চিত হবে এবং নবীনগরে ইসলামের বিজয়ের একটি শক্ত ভিত্তি গড়ে উঠবে।
নজরুল ইসলাম নজু আরও বলেন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে নবীনগর উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তাঁর ভাষায়, ‘আমাদের রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, বরং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। দলীয় স্বার্থ নয়, ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।’ তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী নিয়াজুল করীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ সামস আল ইসলাম ভূঁইয়া। আরও বক্তব্য দেন উপজেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মোহসীনুল করীম হারুনী, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক, পৌর শাখার সভাপতি রায়হান উদ্দিন আনসারীসহ অন্যান্য নেতারা।
সম্মেলনে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মী সম্মেলনটি পরিণত হয় এক বড় কর্মী সমাবেশে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...