1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় ৬৮ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, অগ্রগতি ৯৮ শতাংশ অশিক্ষিত হয়েও সাংবাদিক! চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের চ্যাম্পিয়ান শাহদাত ভূইয়া নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ কুমিল্লায় মুরাদনগর নির্বাচন অফিসে এনআইডি সিন্ডিকেটের জালিয়াতি ও হয়রানির শিকার প্রবাসী সহ জনসাধারণ বাড্ডা জাগরণী সংসদে ২৪ ঘণ্টা জুয়া ও দেহব্যবসার অভিযোগতথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের মারধরের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি মানিকগঞ্জ কৃষ্ণপুরে সার বিক্রয়কেন্দ্রে দিনভর তদারকি শিবালয়ে মহাসড়কের পাশে মাংস বিক্রির দায়ে মামলা মানিকগঞ্জে একই পরিবারের একাধিক সার ডিলার ও কৃত্রিম সংকটের অভিযোগ কৃষ্ণপুরে সুশৃঙ্খল পরিবেশে ভর্তুকি মূল্যে সার বিক্রি সৌদি প্রবাসীকে অপহরণের অভিযোগ: ২৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, ১৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পরও আরও ১০ লাখ ৫০ হাজার টাকার জন্য হুমকি

আন্তর্জাতিক নারী দিবসে ‘বিশেষ নারী সম্মাননা-২০২৬’ পেলেন ডা: ফারজানা খানম

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সজীবুর রহমান:

চিকিৎসা সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ নারী সম্মাননা-২০২৬’ পদকে ভূষিত হয়েছেন ডা: ফারজানা খানম। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালারস মাল্টিমিডিয়া (COLORS MULTIMEDIA) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ও লেখক লায়লা নাজনীন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ।

​পুরস্কার প্রাপ্তির পর ডা: ফারজানা খানম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন:

​”Alhamdulillah for this achievement. All praise and gratitude to Allah for granting me the strength, patience, and opportunity to reach this milestone. I am also truly thankful to my family & my parents whose unwavering support, love, and encouragement have always been my greatest motivation.”

​তিনি আরও যোগ করেন যে, ধৈর্যই হলো সেই নীরব শক্তি যা ক্ষুদ্র প্রচেষ্টাকে বিশাল সাফল্যে রূপান্তর করে। নিজের বাবা-মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।

​উল্লেখ্য, এবারের নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসা সেবা ক্যাটাগরিতে ডা: ফারজানা খানমের এই স্বীকৃতি তার পেশাগত নিষ্ঠা ও মানবিক সেবারই প্রতিফলন। অনুষ্ঠানে কালারস মাল্টিমিডিয়ার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...