1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচনসভাপতি বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচার শেরে বাংলা সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী সাভারে মাদ্রাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ধ/র্ষ/ণ মামলার বাদীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি: নগদ ও স্বর্ণালংকারসহ ৭৭ লাখ টাকা চুরি ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

অপরাধ দমনে তৎপরতা বৃদ্ধি ও পুলিশি সেবার মানোন্নয়নে পুলিশ সুপারের নির্দেশনা

বরগুনা প্রতিনিধি: জয়নাল আবেদীন রাজু

বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। সভাগুলোতে পুলিশ সদস্যদের কল্যাণ, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তের মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সোমবার সকাল ৯টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। প্যারেড শেষে তিনি অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার আশফাকুজ্জামান-বিপিএম, পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ-পিপিএম, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন থানা, কোর্ট, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক বিভাগ ও পুলিশ লাইন্সের কর্মকর্তারা অংশ নেন।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে অনেকে তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেন। সভার সমাপনী বক্তব্যে তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণের পাশাপাশি পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া গত মাসে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা উদ্‌ঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পরে দুপুর ১টায় পুলিশ অফিসের সম্মেলনকক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা, কোর্ট, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসে দায়ের করা মামলাগুলো পৃথকভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। এ সময় মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন, তদন্ত কার্যক্রমে পেশাদারত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা সহজলভ্য ও মানসম্মত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশের এসব কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...