1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচনসভাপতি বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচার শেরে বাংলা সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী সাভারে মাদ্রাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ধ/র্ষ/ণ মামলার বাদীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি: নগদ ও স্বর্ণালংকারসহ ৭৭ লাখ টাকা চুরি ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

  • আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বন বিভাগের একটি দল পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ি মাটিভর্তি ডাম্পারসহ একজনকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হবে।বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের রেঞ্জের অন্যান্য কর্মী অংশ নেন।পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারির প্রয়োজন রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...