1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচনসভাপতি বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচার শেরে বাংলা সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী সাভারে মাদ্রাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ধ/র্ষ/ণ মামলার বাদীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি: নগদ ও স্বর্ণালংকারসহ ৭৭ লাখ টাকা চুরি ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

শেরে বাংলা সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী

  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাধীনতা সংসদ কতৃক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী | অনুষ্ঠানের প্রথমে আসন গ্রহন,দোয়া, জাতীয় সংগীত,আলোচনা ও দশ গুণীজনকে সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে শেষ হয় |অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইবুনাল তিনি বলেন, শেরে বাংলা বাংলাদেশ তথা এই উপমহাদেশের মানুষের জন্য শান্তির দূত ছিলেন | উদ্বোধক ছিলেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ তিনি বলেন, শেরে বাংলার আদর্শ মেনে চললেই মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি আসবে |প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. আবদুর রহমান উপ – উপাচার্য ও ট্রেজারার প্রাইম ইউনিভার্সিটি |বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রেজা বুদ দৌলা চৌধুরী , বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ , বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী |সভাপতিত্ব করেন এ কে এম মোশফেকুল আলম ভাইস চেয়ারম্যান স্বাধীনতা সংসদ | দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ | এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন |

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...