মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মান্দারী ক্লাবের ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিজানুর রহমান বাবলুকে সভাপতি এবং জাহিদুর রহিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির পাশাপাশি ২৩ সদস্যবিশিষ্ট সভাপতি মণ্ডলীর কমিটি এবং সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম দিপুকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের কাচ্চিডাইন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কমিটি ঘোষণা করা হয়।সভায় বক্তারা বলেন, ২০০৯ সালে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সমন্বয়ে মান্দারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। ক্লাবের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্ত এক নারীকে চিকিৎসার সহায়তা হিসেবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৬০ জন বলে জানা গেছে।জাহিদুর রহিম ও বিপ্লব চন্দ্র মালাকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মান্দারী বণিক সমিতির সাবেক সভাপতি আতিকুর রহমান, মান্দারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আলাউদ্দিন এবং মান্দারী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।