1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক ড. সৈয়দ খালিদ কাইস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মনোনীত বন্দরে মা-বাবার সামনে থেকে স্কুল ছাত্রী অপহরণ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশ সাভারে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, পলাতক মাদ্রাসাশিক্ষক বেতাগীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ফেইসবুকে স্টাটাস, অতপর থানা পুলিশের হাতে আটক আলোকিত বাঘাইছড়ি গড়ার প্রত্যয়ে এক হচ্ছে কাচালং দাখিল মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থীরা আঠারো গাছিয়াকে মাদকমুক্ত ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়তে চান সমাজ সেবক মোশাররফ হোসেন হিরু হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল সম্পন্ন ধামরাইয়ে পূজামণ্ডপ ও ধাতব কারুশিল্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার, সম্প্রীতির প্রশংসা শায়েস্তাগঞ্জে রোপা আপনের বাম্পার ফলনের আশা, আবাদ হয়েছে ৩ হাজার ৯০ শতাংশ হেক্টর জমিতে

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কচুয়া এলাকা ও উপজেলা বাসস্ট্যান্ডে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা মো. কবির হাওলাদার (৪৫) ও মো. রাজিব হাওলাদার (২৪)। কবির হাওলাদার মৃত হোসেন হাওলাদারের ছেলে এবং রাজিব হাওলাদার মো. শাহ আলম হাওলাদারের ছেলে। অপর দিকে কাঠালিয়া বাসস্ট্যান্ডের অভিযান চালিয়ে ওয়াদুদ সিকদার (৪০) গাজাসহ আটক করে। তিনি উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ইলিয়াস সিকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া এলাকায় অভিযান চালিয়ে কবির ও রাজিবকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়াদুদ সিকদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মোঃ কাজল সিকদার কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...