1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ফেইসবুকে স্টাটাস, অতপর থানা পুলিশের হাতে আটক আলোকিত বাঘাইছড়ি গড়ার প্রত্যয়ে এক হচ্ছে কাচালং দাখিল মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থীরা আঠারো গাছিয়াকে মাদকমুক্ত ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়তে চান সমাজ সেবক মোশাররফ হোসেন হিরু হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল সম্পন্ন ধামরাইয়ে পূজামণ্ডপ ও ধাতব কারুশিল্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার, সম্প্রীতির প্রশংসা শায়েস্তাগঞ্জে রোপা আপনের বাম্পার ফলনের আশা, আবাদ হয়েছে ৩ হাজার ৯০ শতাংশ হেক্টর জমিতে শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন কোম্পানীগঞ্জে আশিক মিয়া আবারও ভোটের মাঠে ৬৩ বছরেও মেলেনি বাবার স্বীকৃতি, শিকড়ের সন্ধানে আজও কাঁদে বাবুল খানের মন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাজেকে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

আঠারো গাছিয়াকে মাদকমুক্ত ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়তে চান সমাজ সেবক মোশাররফ হোসেন হিরু

  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বরগুনা প্রতিনিধি:

জয়নাল আবেদীন রাজু বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত, শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন হিরু। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন মোশাররফ হোসেন হিরু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। তাই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।তিনি আরও বলেন, আঠারোগাছিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারিবারিক সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।মোশাররফ হোসেন হিরুর প্রত্যাশা, আঠারোগাছিয়ার সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইউনিয়নটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...