1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে রোপা আপনের বাম্পার ফলনের আশা, আবাদ হয়েছে ৩ হাজার ৯০ শতাংশ হেক্টর জমিতে শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন কোম্পানীগঞ্জে আশিক মিয়া আবারও ভোটের মাঠে ৬৩ বছরেও মেলেনি বাবার স্বীকৃতি, শিকড়ের সন্ধানে আজও কাঁদে বাবুল খানের মন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাজেকে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বেতাগীতে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি: চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখা’র নির্বাহী সদস্য শহিদুল ইসলামের ঘুষ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ ঈদগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কোম্পানীগঞ্জে আশিক মিয়া আবারও ভোটের মাঠে

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিলেট অফিস ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আবারও নির্বাচনে অংশ নিতে চান মো. আশিক মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ ও জনসংযোগ করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশিক মিয়া। ওই নির্বাচনে তিনি ৯৪৮ ভোট পেয়েছিলেন। এবারও ওয়ার্ডবাসীর আগ্রহ ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সেবা করতে চান তিনি।আশিক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জালিয়াপাড়া গ্রামের প্রয়াত হাজী শুকুর আলী ও রূপজান বেগমের সন্তান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন।৯ নং ওয়ার্ডের ভোটার ও স্থানীয় মুরব্বি মো. খুদরত আলী বলেন, “আশিক মিয়া একজন সমাজকর্মী হিসেবে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি দিন-রাত মানুষের পাশে থাকার চেষ্টা করেন। স্থানীয় বিভিন্ন বিষয়ে সালিশ-দরবারে ডাকলে তাঁকে পাওয়া যায়।”আবারও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মো. আশিক মিয়া বলেন, “সাধারণ ভোটারদের প্রত্যাশা পূরণে আমি আবারও ইউপি সদস্য পদে প্রার্থী হতে চাই। জনগণের সেবক হিসেবে তাঁদের সেবায় নিয়োজিত থাকতে চাই। ২০২২ সালের নির্বাচনে আমি ৯৪৮ ভোট পেয়েছিলাম। এবারও জনগণের ভালোবাসা ও ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী। জনগণের পবিত্র আমানত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চাই। এ জন্য আমি ওয়ার্ডবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।”আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৯ নং ওয়ার্ডে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন আশিক মিয়া। নির্বাচনে তাঁর অবস্থান কেমন হবে, তা ভোটের ফলাফলেই স্পষ্ট হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...