1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক ড. সৈয়দ খালিদ কাইস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মনোনীত বন্দরে মা-বাবার সামনে থেকে স্কুল ছাত্রী অপহরণ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশ সাভারে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, পলাতক মাদ্রাসাশিক্ষক বেতাগীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ফেইসবুকে স্টাটাস, অতপর থানা পুলিশের হাতে আটক আলোকিত বাঘাইছড়ি গড়ার প্রত্যয়ে এক হচ্ছে কাচালং দাখিল মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থীরা আঠারো গাছিয়াকে মাদকমুক্ত ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়তে চান সমাজ সেবক মোশাররফ হোসেন হিরু হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল সম্পন্ন ধামরাইয়ে পূজামণ্ডপ ও ধাতব কারুশিল্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার, সম্প্রীতির প্রশংসা শায়েস্তাগঞ্জে রোপা আপনের বাম্পার ফলনের আশা, আবাদ হয়েছে ৩ হাজার ৯০ শতাংশ হেক্টর জমিতে

ড. সৈয়দ খালিদ কাইস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মনোনীত

  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক (আনিছুরজ্জামান খোকন):

বিশ্বব্যাপী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন ‘ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব’ (WIPC)-এর নির্বাহী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ভারতের বিশিষ্ট আইনজীবী, লেখক, সাহিত্যিক ও জ্যেষ্ঠ সাংবাদিক ড. সৈয়দ খালিদ কাইস (Dr. Syed Khalid Kais)।ড. কাইস বর্তমানে ভারতে ‘প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টস অ্যান্ড এডিটরস কাউন্সিল’-এর সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইন পেশা ও সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষ অবদান রয়েছে।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিকদের মৌলিক অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, সংবাদমাধ্যমের সার্বিক স্বাধীনতা রক্ষা এবং বৈশ্বিক সাংবাদিক ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ড. কাইসের অভিজ্ঞতা ও বলিষ্ঠ ভূমিকা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।এক যৌথ বার্তায় ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC) ড. সৈয়দ খালিদ কাইসকে নির্বাহী কমিটিতে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে WIPC যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. কাইসের যুক্ত হওয়া সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...