মোঃ আলমগীর হোসেন
সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে একটি মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সি এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা ও শিক্ষকের বাড়ি বাড়ি ভাংচুর করে উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।বুধবার (২১ অক্টোবর) আনুমানিক বেলা ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে অবস্থিত তোহফাতুল জান্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ছাত্রী (১৩) মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও শিক্ষক মাওলানা মো. বারীর (৫০) দ্বারা ধর্ষণের শিকার হয়।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষক তাঁর স্ত্রীকে দিয়ে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ান এবং তাকে মাদ্রাসায় আটকে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে ছাত্রীর বাবা মেয়েকে খুঁজতে মাদ্রাসায় এসে বিষয়টি জানতে পারেন। এরপর তিনি এলাকাবাসীকে জানালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী মাদ্রাসাটি ভাংচুর করে।খবর পেয়ে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।