1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

থানায় সেবা নিতে এক টাকাও লাগবে না”— উখিয়া থানার ওসির সাহসী ঘোষণা, প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার “পুলিশি সেবা নিতে কোনো টাকা লাগবে না। কেউ পুলিশের নাম ভাঙিয়ে টাকা চাইলে সঙ্গে সঙ্গে আমাকে জানান।”— কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের এমন দৃঢ় ঘোষণা এখন সাধারণ মানুষের মুখে মুখে। তাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক ইতিবাচক আলোচনা।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আতিকুর রহমান বলেন, “উখিয়া থানায় পুলিশি সেবা নিতে কোনো টাকার প্রয়োজন নেই। যদি কেউ পুলিশের নাম ব্যবহার করে বা থানার কথা বলে কোনো ধরনের অর্থ দাবি করে, তাহলে আমাকে সরাসরি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, আমি নিজেও যদি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকি, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক পুলিশি সেবা প্রতিষ্ঠাই উখিয়া থানার প্রধান লক্ষ্য। তাই কোনো দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, সাধারণ মানুষকে সরাসরি থানায় এসে প্রয়োজনীয় সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগ জনগণের মধ্যে আস্থা বাড়াবে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ওসি আতিকুর রহমানের এই স্পষ্ট ও সাহসী বার্তা ইতোমধ্যেই জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘোষণা বাস্তবে কার্যকর হলে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দালালচক্র ও দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে।উল্লেখ্য, উখিয়া থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ৯ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উখিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...