1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঈদগাঁওয়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মনজুরুল হক চৌধুরী আর নেই

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মনজুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঈদগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে করোনারি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি ঈদগাঁও উপজেলার মাইজপাড়া এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ছৈয়দুল করিম চৌধুরীর তৃতীয় পুত্র।প্রয়াত মনজুরুল হক চৌধুরী ছিলেন ঈআউবি এসএসসি ১৯৮২ ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি ঈদগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করেছেন। সততা, মানবিকতা, দানশীলতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন।মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঈদগাঁওয়ের মেহেরঘোনা ইউনুছিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও মরহুমের নিকটাত্মীয় বজলুর রশিদ।মনজুরুল হক চৌধুরীর মৃত্যুতে ঈদগাঁও প্রেসক্লাব, ঈদগাঁও সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...