1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই

  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মোঃ আলাউদ্দিন

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালী জেলা বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের মূল গলিতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আবুল কাশেম (৬০) এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে হকার্স মার্কেটের কার্যালয়ে কাজ শেষে হাজী আবুল কাশেম সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে বের হন। তারা মার্কেটের মূল গলিতে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে সরিয়ে নিরাপদে নেওয়ার চেষ্টা করলে ইয়াছিন সেন্টুর বুকের বাম পাশে গুলি লাগে। একই ঘটনায় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে।গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইয়াছিন সেন্টুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরদিকে আবুল কাশেমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ শুরু করে। হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গুলির ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং অপর একজনের হাতে আঘাত লেগেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। হামলার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...