1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী

  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

বরগুনার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেতুলবাড়িয়া খেয়াঘাট দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন এই খেয়াঘাট ব্যবহার করে বরগুনা সদর থেকে বামনা ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই নৌপথের ঘাটে নেই কোনো পন্টুন, নেই যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঘাটের পরিবেশ নোংরা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে খেয়াঘাটটির কোনো উন্নয়ন বা সংস্কার করা হয়নি। যাত্রীদের কাদা, ময়লা ও দুর্গন্ধের মধ্য দিয়ে নৌকায় উঠতে ও নামতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি।এলাকাবাসীর অভিযোগ, খেয়াঘাটে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় সেখানে বিভিন্ন ধরনের বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌযোগাযোগ কেন্দ্রটির এমন বেহাল চিত্রে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।প্রভাষক মো: আতিকুল ইসলাম বলেন, তেতুলবাড়িয়া খেয়াঘাট শুধু একটি পারাপারের স্থান নয় বরং বরগুনা ও বামনা – পাথরঘাটা উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত ঘাটটি সংস্কার, একটি স্থায়ী পন্টুন স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত এবং যাত্রীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...