1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মারিশ্যা জোন (২৭ বিজিবি) পক্ষ হতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কার ও রং সম্পন্ন করণ।

  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জোন কমান্ডার, মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারটি সংস্কার ও রং করণের প্রয়োজনীয়তা রয়েছে বলে পরিলক্ষিত হয়। এ সময় জোন কমান্ডার শহিদ মিনারটি দ্রুত সংস্কার ও রং করণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে অদ্য ০৯ আগস্ট ২০২৬ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কার ও রংকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। শহিদ মিনারটি সংস্কার ও রং করণের ফলে নতুন রূপ ফিরে পাওয়ার পাশাপাশি সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, শহিদ মিনার আমাদের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনান্য স্মারক। ভাষা শহিদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং তাঁদের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ও সমুন্নত রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...