1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পরিবেশ সুরক্ষায় পূবালী ব্যাংক: বরগুনার বেতাগীতে বরগুনা জেলা প্রশাসক ও ইউএনও-এর উপস্থিতিতে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

।দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজের পরিবেষ্টন বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে বরগুনার বেতাগীতে আয়োজিত হলো পূবালী ব্যাংক পিএলসি-এর বিশেষ ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, বরগুনার বেতাগী উপশাখার সার্বিক বাস্তবায়নে উপজেলার ‘ডাঙ্গার খাল উত্তর রানিপুর’ এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ: সাদ্দাম হোসেন। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, “উপকূলীয় জেলা হিসেবে বরগুনার ভৌগোলিক সুরক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। সরকারি উদ্যোগের পাশাপাশি পূবালী ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানের এমন সবুজ পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন বলেন, “পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি রোপণকৃত গাছের পরিচর্যা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।”অনুষ্ঠানে বেতাগী উপশাখা প্রাঙ্গণ ও ডাঙ্গার খাল উত্তর রানিপুর সংলগ্ন এলাকায় স্থানীয় ভূ-প্রকৃতি উপযোগী বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। ব্যাংকের কর্মকর্তারা জানান, পরিবেশের উন্নয়ন ও টেকসই লক্ষ্য অর্জনে পূবালী ব্যাংকের এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...