1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা

  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী:

বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার দুপুরে সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের অপব্যবহার ও কুফল বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন, বেতাগী; সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ইন্টারনেট ব্যবহারের সচেতনতা এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায়, বাল্যবিবাহের কুফল এবং এর বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের মাঝে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...