1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চন্দ্রগঞ্জ উপজেলায় এসএসসি ফলাফলে শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৩০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ।

চন্দ্রগঞ্জ উপজেলায় ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দত্তপাড়া রামরতন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫সহ মোট ৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ।

উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এবার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫২ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৮১ দশমিক ২৫ শতাংশ।

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর জেলায় এবার প্রথম স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ২১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৫ জন জিপিএ-৫সহ মোট ২০১ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ।

জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। বিদ্যালয়টি থেকে ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫সহ মোট ১২৯ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৯ দশমিক ২৩ শতাংশ।

জেলায় তৃতীয় স্থানে রয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল। বিদ্যালয়টি থেকে মোট ২৩২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮ জন জিপিএ-৫সহ মোট ২১১ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯০ দশমিক ৯৫ শতাংশ।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা এ ফলাফলকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...