1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বার্জার পেইন্টস ক্লাব সুপ্রিমের প্লাটিনা সদস্য হওয়ায় কামরুল ইসলাম রিপনকে ক্রেস্ট প্রদান

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের রংঘরের স্বত্বাধিকারী কামরুল ইসলাম রিপন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ‘ক্লাব সুপ্রিম’ প্লাটিনা সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।সোমবার বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার ফোরকান উদ্দিন হেল্লাল রংঘরের স্বত্বাধিকারী কামরুল ইসলাম রিপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।দীর্ঘদিন ধরে রং ও নির্মাণসামগ্রী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কামরুল ইসলাম রিপনের ব্যবসায়িক সাফল্য ও বার্জার পেইন্টসের সঙ্গে ধারাবাহিক ব্যবসায়িক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে ‘ক্লাব সুপ্রিম’ প্লাটিনা সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।ক্রেস্ট প্রদানকালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার ফোরকান উদ্দিন হেল্লাল বলেন, ব্যবসায়ীদের নিষ্ঠা, সততা ও দীর্ঘদিনের ধারাবাহিক সহযোগিতা আমাদের ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করে। কামরুল ইসলাম রিপনের এ অর্জন তাঁর পরিশ্রম ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি। আমরা তাঁর আরও সাফল্য কামনা করি।রংঘরের স্বত্বাধিকারী কামরুল ইসলাম রিপন বলেন, বার্জার পেইন্টসের পক্ষ থেকে পাওয়া এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের স্বীকৃতি হিসেবে এ অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে। এজন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের ব্যবসার মূল শক্তি। ভবিষ্যতেও গুণগত মান বজায় রেখে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকবে।অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও রংঘরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...