1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় সেরা নাবিহা নওরিন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

স্বপ্ন ছিল বড়, সেই স্বপ্ন পূরণে ছিল নিরলস পরিশ্রম ও অধ্যবসায়। আর সেই পরিশ্রমের অসাধারণ ফল এসেছে এসএসসি পরীক্ষার ফলাফলে। ১৩০০ নম্বরের মধ্যে ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিহা নওরিন।নাবিহা নওরিন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মেয়ে। তার বাবা মুনির উদ্দিন আহম্মদ শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শাহিদা আক্তার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে নাবিহা। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সে পরিচিত ছিল ‘ফার্স্ট গার্ল’ হিসেবে। এসএসসি পরীক্ষার ফলাফলেও সেই ধারাবাহিকতা ধরে রেখে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে সে। ১২৫১ নম্বর অর্জন করে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে নাবিহা।তার এই সাফল্যের খবরে আনন্দের জোয়ার বইছে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরিবার ও শিক্ষকদের মতে, নাবিহার এই অর্জন হঠাৎ পাওয়া কোনো সাফল্য নয়; বরং দীর্ঘদিনের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের ফল। তার সাফল্য প্রমাণ করেছে—সঠিক লক্ষ্য, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীও জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করতে পারে।রামুর গর্জনিয়ার মাঝিরকাটা গ্রামের এই কৃতী সন্তান এখন কক্সবাজারের অসংখ্য শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার নাম। তার এই অর্জন শুধু পরিবারের নয়, গর্জনিয়া তথা পুরো কক্সবাজারবাসীর জন্যও গর্বের।নাবিহার মামা জাহাঙ্গীর সেলিম, সহকারী রেজিস্ট্রার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।কক্সবাজার জেলার সেরা নাবিহা নওরিনকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আজকের এই অর্জন হয়তো একটি ফলাফল—কিন্তু নাবিহার জন্য এটি আরও বড় স্বপ্ন পূরণের পথচলার মাত্র শুরু।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...