1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য‎‎‎

  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ‎ এসএসসি-২০২৬ পরীক্ষায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ সাফল্য অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন কৃতকার্য এবং ২ জন অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির মোট পাশের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ।‎‎সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে শিক্ষক পরিবার ও বিদ্যালয় প্রশাসন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি কৃতকার্য শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।‎‎তিনি বলেন,তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই আমাদের কামনা। আমরা শিক্ষক পরিবার ও বিদ্যালয় প্রশাসন তোমাদের এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। স্রষ্টার নিকট তোমাদের উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করছি।‎‎এদিকে, যারা এবারের পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন,তোমাদের মন খারাপের কিছু নেই। তোমরাও আমাদের একটি অংশ। তোমাদের ব্যর্থতায় আমরাও ব্যথিত। আগামীর জন্য তোমাদের প্রতি রইল শুভকামনা। দ্বিগুণ প্রস্তুতি নিয়ে আগামীতে সাফল্য ছিনিয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা।‎‎শুধু এসএসসি নয়,এর আগেও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। এছাড়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি পর্যায়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি দুইজন ট্যালেন্টপুল এবং তিনজন সাধারণ বৃত্তি লাভ করেছে। অর্থাৎ পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট পাঁচজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।‎‎প্রতিষ্ঠানটির ধারাবাহিক এসব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা বিদ্যালয় প্রশাসনের।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...